শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে লুট হওয়া ১৮ লাখ টাকা উদ্বার : ২ জন গ্রেফতার বাকী সাড়ে ২৮ লাখ টাকা এখনো উদ্বার হয়নি

কক্সবাজারে লুট হওয়া ১৮ লাখ টাকা উদ্বার : ২ জন গ্রেফতার বাকী সাড়ে ২৮ লাখ টাকা এখনো উদ্বার হয়নি

আবুল কালাম আজাদ, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়াতে লুট হওয়া বিকাশের টাকা অবশেষে পুণরায় উদ্বার করা হয়েছে ।

চকরিয়ার পূর্ব বড় বড় ভেওলা থেকে এই ১৮ লাখ টাকা উদ্বার করা হয় ।লুটের ঘটনায় জড়িত দুই জনকে র্যাব
১৫ এর দল গ্রেফতার করেছে ।

পেকুয়ায় বিকাশের বিতরন অফিস থেকে সাড়ে ৪৬ লাখ টাকা লুট করে চম্পট দেয় দুর্বৃত্তরা ।

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিকাশ অফিস (ডিস্ট্রিবিউটর) এর সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চকরিয়া থেকে ২ যুবককে গ্রেফতার করেছে র্য্যাব ১৫ এর দল ।

শনিবার মধ্যরাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়ার উপজেলার পূর্ব বড় ভেওলার বাসিন্দা মৃত আব্দুল শুকুরের ছেলে মো. সাইফুল (৩১) ও চট্টগ্রামের বাঁশখালীর এলাকার বাসিন্দা মোস্তাক আহম্মেদের ছেলে মো. কফিল উদ্দিন (২২)।

য্যার্ব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‌্যাব অভিযোগের ভিত্তিতে জানতে পারে গত ৭ জুলাই পেকুয়ার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস থেকে নগদ ৪৬ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়।

ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযানে নামে। এক পর্যায়ে শনিবার রাতে র‌্যাব সদস্যরা জানতে পারে ঘটনার সাথে জড়িতরা হলেন চকরিয়ার পূর্ব বড় ভেওলা ২ নং ওয়ার্ডের সিকদার পাড়ার আনোয়ার মিয়ার বসতবাড়িতে অবস্থান করছে।

এর প্রেক্ষিতে রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে গ্রেফতার করা হয় ২ জনকে। পরে তাদের দেওয়া তথ্যমতে, বসতঘরের মাটির নিচে বস্তা মোড়ানো অবস্থায় ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বিকাশ ডিস্ট্রিবিউটর অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা যখন রাতের খাবার খেতে হোটেলে যান।

সেই সুযোগে রাত ১০ টার দিকে তারা মাথায় হেলমেট পড়ে প্রথমে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের গ্রিলের ভেতর প্রবেশ করে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন এবং ভল্ট ভেঙে ভল্টে রক্ষিত ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যান।

তিনি জানান, গ্রেফতার দুই জনকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার এবং বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
১২ জুলাই ২১ রিপোর্ট লেখা পর্যন্ত অবশিষ্ট বাকী টাকা গুলো উদ্বার করা যায়নি ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com