ঠাকুরগাঁও প্রতিনিধি:
লকডাউনের কারণে মানবেতর জীবন যাপন করছে ঠাকুরগাওয়ের হোটেল শ্রমিকরা। ত্রাণের দাবিতে ঠাকুরগাঁওয়ে হোটেল শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় ত্রাণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে হোটেল শ্রমিকরা।
এ সময় উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক রেস্তোরাঁর সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
পরে বিক্ষোভ-মানববন্ধন চলাকালীন সময়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের পক্ষ থেকে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ সেখানে উপস্থিত হন।
শ্রমিকদের কথা শুনে তিনি সেখানেই সকলের তালিকা করেন। এরপর শ্রমিকদের সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আসার জন্য বলেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন, আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে মনিটরিং করছি। এখন পর্যন্ত আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যসহ সাধারণ অসহায় মানুষকে ত্রাণ দিয়েছি। এই শ্রমিক গুলোর তালিকা করা হয়েছে। কাল সকালে আমরা তাদেরকে ত্রাণ দিব।
Leave a Reply