1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

লামার বমু বিটের সরকারি বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ, বন কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত
২৫

মোঃ সাগর প্রতিনিধি :

বান্দরবানের লামা বনবিভাগের আওতাধীন বমু বিটের সংরক্ষিত (রিজার্ভ) সরকারি বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি অবগত থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নির্মাণকাজ নির্বিঘ্নে চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত বনভূমির একটি অংশে প্রকাশ্যে ঘর নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান বা নির্মাণকাজ বন্ধের উদ্যোগ দেখা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের ফরেস্টারের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বরং তাদের উপস্থিতির পরও নির্মাণকাজ অব্যাহত রয়েছে। এতে বনভূমি রক্ষায় বন বিভাগের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বিশেষ করে বমু বিট কর্মকর্তা রনি পারভেজের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের দাবি, সরকারি বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের মতো ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও কঠোর ভূমিকা পালন করা উচিত ছিল।

স্থানীয় সচেতন মহল বলছেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বন সংরক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত বিট কর্মকর্তা রনি পারভেজের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। একই সঙ্গে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..