পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় টাঙ্গন নদীর ওপর ধরধরা ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
দুপুরে সাড়ে ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত কালিয়াগঞ্জ -মীর্জাপুর রাস্তায় এ ব্রিজ ও দুপাশের সংযোগ সড়ক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর ব্রিজ ও রাস্তা পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এসময় তার বক্তব্যে কাজের মান ও রাস্তা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ব্রিজ আছে রাস্তা নেই এমনটা মেনে নেওয়া যায়না। প্রতিমন্ত্রী বলেন, আগে জানলে এ ব্রিজ উদ্বোধন করতে আসতেন না তিনি। এব্যাপারে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বক্তব্যের এক পর্যায়ে বিদ্যালয়ে পড়ুয়া সাধারন কোমলমতি শিক্ষার্থীদের ভালো পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এমময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।