শিরোনাম :
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’ বন্ধ কারখানা চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জ বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগ নিয়ে ২ পক্ষের বিক্ষোভ পটুয়াখালীর বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অর্ধশতাধিক নেতার যোগদান নতুন দলে দেশ-বিদেশে বিএনপি ও জাপার

অর্ধশতাধিক নেতার যোগদান নতুন দলে দেশ-বিদেশে বিএনপি ও জাপার

নিজস্ব প্রতিবেদক :
নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সে (বিডিএ) যুক্তরাষ্ট্র বিএনপি, জাতীয় পার্টি ও বাঙালি কমিউনিটির অর্ধশতাধিক নেতা যোগদান করেছেন।
যুক্তরাষ্ট্রের জ্যামাইকার পানসি রেষ্টুরেন্টে গত রোববার রাতে নতুন এ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. শাহাব উদ্দিন বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্য শাহাব উদ্দিন বাচ্চু বলেন, অনেক প্রবাসী মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার রয়েছে। যারা বিভিন্ন দেশে সুনামের সঙ্গে বড় বড় ব্যবসা পরিচালনা করে আসছেন। এসব সফল ব্যবসায়ীকে সুযোগ দিলে দেশ অনেক দ্রুত সোনার বাংলায় পরিণত হবে। প্রবাসীরা দেশে বিনিয়োগ করার জন্য মুখিয়ে আছে। তাদের শুধু নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, প্রশ্ন আসতে পারে দেশেতো অনেক রাজনৈতিক দল রয়েছে আবারো কেনো নতুন রাজনৈতিক দল। আমরা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং দেশের সাধারণ জনগণের জন্য এই রাজনৈতিক দলটি গঠন করেছি। আগামী নির্বাচনের আগেই আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর নিবন্ধন সম্পন্ন করার লক্ষে কাজ করে যাচ্ছি।

নির্বাচন কমিশনের দেওয়া সব শর্তপূরণ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে বলেও জানান তিনি।

যোগদান করা বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন- সাবেক ছাত্রদল নেতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর শহীদ আল আমিন রাসেল, যুক্তরাষ্ট্র শাখা বিএনপি নেতা মিয়া আলম পাখি, জর্জিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. মাজহারুল আনোয়ার তুহিন (ঢাকা), যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম-সদস্য সচিব হুমায়ূন কবির, লং আইল্যান্ড শাখা বিএনপির সাধারণ সম্পাদক এম. ডি রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাপ্পি।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা এসএম ইকবাল, যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা (অব.) ইসমাইল খান আনসারী। বিক্রমপুর সমিতি এবং জাতীয় পার্টি নেতা ইকবাল হোসেন, জাতীয় পার্টির নেতা মাহবুবুর রহমান চৌধুরী, প্রাদেশিক বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল, আব্দুল মালেক সাচ্চু, (মৌলভীবাজার), জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম (সিলেট)।

বাংলাদেশ আমেরিকান কালচারাল একাডেমির সভাপতি ও ডেমোক্রেট নেত্রী পারভীন বানু, মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা সমিতি সিনিয়র সহ-সভাপতি শামসুন্নাহার বেনু, বৃহত্তম রাজশাহী সমিতির সদস্য ফরহাদ হোসেন রোজেন, বৃহত্তর রাজশাহী সমিতি আহবায়ক মজিব উদ্দিন জেন্টু সাবেক ছাত্রমৈত্রী নেতাও বৃহত্তর রাজশাহী সমিতির সদস্য সচিব আব্দুল মজিদ আকন্দ, নাটোর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান বাবু, বৃহত্তর রাজশাহী জেলা সমিতির সহ সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বৃহত্তর রাজশাহী জেলা সমিতি সদস্য মনীর আহমেদ (চাঁপাইনবাবগঞ্জে), ফরিদপুর জেলা সমিতির সদস্য এস, এম ইলিয়াস, ঢাকা জেলা সমিতির নেতা শাহ-আলম, রাজশাহী জেলা সমিতি নেতা সামিউল হক জুয়েল, আব্দুল গনি রাজীব, বাগের-হাট জেলা সমিতির নেতা এমডি মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা সভাপতি সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ খন্দকার, বৃহত্তর রাজশাহী সমিতি নেতা ড. মইনুল আহসান, আশরাফুল আলম (ব্রাহ্মণবাড়িয়া)।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয় ( কিশোরগঞ্জ), সেম টিভির সিই্ও সাংবাদিক গোলাম মোস্তফা সংগ্রাম, অবসরপ্রাপ্ত সুবেদার মেজর হারুন-অর-রশিদ (রংপুর), বিশিষ্ট ব্যবসায়ী দাঁড়াব ইউ জুলহাস (কংগ্রেস), বিশিষ্ট ব্যবসায়ী আবু সাদেক (কিশোরগঞ্জ) মীম আহমেদ (শরীয়তপুর), ইকবাল হোসেন (মুন্সীগঞ্জে)। একাত্মতা প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. আব্দুল লতিফ (ঠাকুরগাঁও)।

নতুন রাজনৈতিক দলের প্রধান সেল ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সের প্রথম সম্মেলন আয়োজনের তারিখ ঘোষণা করা হয়। এছাড়াও সম্মেলন সফল করার জন্য এ সময় ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com