শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুড়িগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

কুড়িগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার কাচির চর এলাকায় জাহিদ হাসান (১৮) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভোগডাঙ্গা ইউপি সদস্য তার মা ছলিমা বেগমকে বাঁচাতে গিয়ে বুধবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক কাজল খান কাশেমকে আটক করেছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরীয়ার এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশের ময়না তদন্ত করে স্বজনদের হাতে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
এদিকে,জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পুলক সরকার জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এছাড়া তার মাথায় টিউমারে আঘাত লাগায় অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়।

ভোগডাঙ্গা ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ছলিমা বেগম জানান, বুধবার সকালে তার বাড়িতে ভিজিএফ এর চাল পেতে বিভিন্ন এলাকার মহিলারা আসে।অভিযুক্ত ঘাতক কাজল খান কাশেমের বাড়ি ওই মহিলা সদস্যের বাড়ির সামনেই। ভিজিএফ’র চাল দেয়ার লোকজনের কোলাহলে ঘাতক কাশেমের ঘুম ভেঙ্গে যায়। এরপর সে ঘুম থেকে উঠে বাড়ি থেকে কাঠ এনে আমাকে রাস্তার উপর পেটাতে থাকে। আমি মাটিতে লুটিয়ে পড়লে আমার প্রতিবন্ধী ছেলে জাহিদ হাসান আমাকে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করে। এসময় কাশেম জাহিদকে এলোপাথারী মারপিঠ করে। ঘটনাস্থলে জাহিদও লুটিয়ে পড়ে। কান দিয়ে রক্ত বের হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমারও মাথা ফেঁটে রক্ত ঝড়তে থাকে। পরে প্রতিবেশীরা আমাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, কাশেমের সাথে বাড়ির রাস্তা নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে আমার প্রতিবন্ধী ছেলেটাকে পিটিয়ে হত্যা করলো। আমি বিচার চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com