শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মোটরসাইকেল চোরদের সম্পর্কে তথ্য দেওয়ায় নির্মাণশ্রমিককে মারধর

মোটরসাইকেল চোরদের সম্পর্কে তথ্য দেওয়ায় নির্মাণশ্রমিককে মারধর

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোরদের তথ্য দেওয়ায় রবিন হোসেন নামে এক নির্মাণশ্রমিককে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার জোড় দীঘিরপাড়ের শ্মশানঘাটে ডেকে নিয়ে বেদম মারধর করা হয়। রবিন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্তরা হলেন- একই এলাকার সোহাগ হোসেন ও মো. রিদয়। তারা মাদকসেবী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ হাসপাতালে আহত রবিনকে দেখতে যান। এ সময় রবিন ও তার স্বজনের সঙ্গে পুলিশ কথা বলেছে। রবিন পৌর শহরের সমসেরাবাদ গ্রামের লাতু কাজীবাড়ির মৃত মো. কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সমসেরাবাদ এলাকার কেবল ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মো. রতনের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ ও রিদয়ের যোগসাজশ রয়েছে বলে রতনকে জানায় রবিন। এতে রবিনের ওপর তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়েই সোহাগ ও রিদয় ঘটনার সময় ডেকে নিয়ে রবিনকে বেদম পিটিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে চিৎকার শুনে এলাকাবাসী রবিনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে রবিনের বোন ঝর্ণা আক্তার বলেন, এ নিয়ে তিনবার রবিনের ওপর হামলা হয়েছে। সোহাগ ও রিদয়ের ভয়ে রবিন মানবেতর জীবনযাপন করে আসছে। কেউ-ই আমাদের পাশে নেই। রবিনকে মারধরের ঘটনার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com