যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন করা যুবক হুমায়ুন গ্রেফতার

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন করা যুবক হুমায়ুন গ্রেফতার

জাকির হোসেন সুমন সিলেট প্রতিনিধিঃ

সিলেটে পারিবারিক বিরোধের জেরে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী দেলওয়ার হোসেনের (১৮) হাত বিচ্ছিন্ন করে দেওয়া যুবক হুমায়ুন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে তাকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানার পুলিশ।

দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

গ্রেপ্তার হুমায়ুন মিয়া সিলেটের গোয়ানঘাট থানার টেকনাগুল এলাকার শাহ আসলের পুত্র। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
জানা গেছে, গত ৯ জুলাই সকালে বড় ভাইয়ের স্ত্রী মোছা. বেগমকে বাবার বাড়ি থেকে আনতে যান দেলওয়ার হোসেন।

এ ঘটনাকে কেন্দ্র করে মারামারি শুরু হলে দেলওয়ার তার ভাইকে বাঁচাতে গেলে দা দিয়ে ডান হতে কোপ দিয়ে শরীর থেকে দেলওয়ারের হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার বিচ্ছিন্ন হাত জোড়া লাগানো হয়।

এ ঘটনা নিয়ে প্রথমে গত মঙ্গলবার (১৩ জুলাই) রাতে সিলেট ভয়েসে এবং জাতীয় একটি গণমাধ্যমে ‘সিলেটে অস্ত্রোপচারে জোড়া লাগল তরুণের হাত’ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদ নজরে এলে অভিযানে নামে পুলিশ গোয়াইনঘাট থানা পুলিশ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com