1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

এবার মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত
৯০

জ্যেষ্ঠ প্রতিবেদক
মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপিকে দেখতে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে গেছেন দেশটিতে সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অসুস্থ মির্জা আব্বাস বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।

 

এরআগে মির্জা আব্বাসকে মালয়েশিয়ার একটি হাসপাতালে দেখতে গেছেন জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

 

সেদিন মাসুদ সাঈদী বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি আগের থেকে অনেক সুস্থ আছেন।’ তিনি আরও জানান, গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় আনা হয়েছিল।

মির্জা আব্বাসের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন মাসুদ সাঈদী। তিনি বলেন, ‘মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, বরং তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ও। ছোটবেলা থেকেই তাকে চিনি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..