1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

আগামী ৫০ বছরেও আ.লীগের ফেরার সম্ভাবনা দেখছেন না বিএনপির এমপি!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত
৫২

নিজস্ব প্রতিবেদক

৫০ বছরে আওয়ামী লীগের দেশে ফিরে আসার সম্ভাবনা দেখছেন না বিএনপির সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান। আওয়ামী লীগ তিনটি প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: ডিসি সারোয়ারকে প্রত্যাহারে সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত এমপির
বাজেট আলোচনায় অংশ নিয়ে ডা. মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা তিনটি প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছে। একটি হচ্ছে স্কুল, আরেকটি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়।

এটি হলো নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, পরে হাসিনা খেদাও আন্দোলন। এই তিনটি প্রজন্ম জীবিত থাকা অবস্থায় আগামী ৫০ বছর আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।

তিনি বলেন, আমি অনুরোধ করব, আমাদের বিরোধী দল যারা আছেন-জামায়াত, এনসিপি-তারা আমাদের ভাই। আন্দোলনের সময় তারা আমাদের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..