1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ২০২৬ ইংরেজি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা বিকেলে অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমানের সঞালনায় এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী।

উপস্থিত ছিলেন বিজিবির প্রতিনিধি, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ, উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র হাসান আহমেদ প্রমূখ।

এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন, আইন শৃংখলা বাহীনির লোকজন উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে গুরত্ব সহকারে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাসহ উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত সবাই দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..