জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি
বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে মাদক পাচার, বিক্রয় ও সেবন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সবাই মিলে শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গতকাল ১৯ আগষ্ট (বুধবার) বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, এবং রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, “বাঁশখালীকে সম্পূর্ণ মাদকযুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন বাঁশখালী থানার মোঃ রবিউল হক:
ইতিপূর্বে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার মো. রবিউল হক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।