1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন প্রকল্প নিয়ে মতবিনিময় দেশ ও জনস্বার্থ বিবেচনায় কাজ এগিয়ে নেওয়ার তাগিদ পানি সম্পদমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

নুরুল আলম সিকদার,

কক্সবাজারের টেকনাফে নাফ নদী বরাবর পোল্ডারগুলোর পুনর্বাসন প্রকল্প নিয়ে স্থানীয় জনগণ ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পানি সম্পদমন্ত্রী বলেন, দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে প্রকল্পটির কাজ এগিয়ে নিতে হবে। একই প্রকল্প বারবার সংশোধন এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়েও নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নাধীন ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত)’–এর আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় জনগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের বাস্তবায়ন, স্থানীয় জনগণের সুবিধা এবং নাফ নদীর তীরবর্তী এলাকার নিরাপত্তা ও স্থায়িত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..