মোঃ ফয়সাল
রাঙামাটি কাপ্তাই সীতার পাহাড়ের বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছে।
আজ রবিবার দুপুর দেড়টায় ১২পর্যটক সীতার পাহাড়ে বেড়ানো শেষে নদীর পাথর ঘাটা নামক নদীর পাড়ে গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ রয়েছে।
ওয়াগ্গা ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, ১২জন পর্যটক ঢাকা নরসিংদী এলাকা হতে কাপ্তাই বেড়াতে আসে। বেড়ানো শেষে নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র সেস্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন জানান, দুপুর দেড়টর দিকে আমরা দ্রুত ফোন পেয়ে ঘটনাস্থলে এসে নদীতে ডুবুরি দল সন্ধান শুরু করে। কর্ণফুলী নদীতে জোয়ারে স্রোত বেশি থাকায় নিখোঁজের সন্ধান করতে একটু সমস্যা হচ্ছে। তবে রাঙামাটি থেকে একটি টিম ঘটনাস্থলে এসে সন্ধান করছে।
যে পর্যটক নিখোঁজ রয়েছে সে একজন কলেজ ছাত্র, নাম- সাদিজ শাহরিয়ার সানম(২৪), পিতা মোঃ নাছির উদ্দিন (অবসরপ্রাপ্ত এএসপি)।মামুদপুর, থানা রায়পুর, জেলা নরসিংদী বলে জানান।