1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

গাজীপুর ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কারসহ তিন দফা দাবিতে গাকৃবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি
ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কারসহ তিন দফা দাবিতে গাকৃবিতে মানববন্ধন

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও উন্নয়ন, পেশাগত স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (এফভিএমএএস) অনুষদের শিক্ষার্থীরা।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ, প্রশাসনিক ভবন ও প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং প্রাণিস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভেটেরিনারি চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে গবেষণা ও জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। জনসংখ্যা ও প্রাণিসম্পদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাণিজ আমিষ ও প্রাণিস্বাস্থ্যসেবার চাহিদাও বেড়েছে। একই সময়ে দেশে ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান ও গ্র্যাজুয়েটের সংখ্যাও বেড়েছে। তবে সে তুলনায় মাঠপর্যায়ে জনবল কাঠামোর সম্প্রসারণ হয়নি।

তাঁরা জানান, পাকিস্তান আমলে ১৯৬০-এর দশকে থানা পর্যায়ে প্রাণিসেবা নিশ্চিত করতে ‘থানা সহকারী ভেটেরিনারি সার্জন’ পদ সৃষ্টি করা হয়। পরে ১৯৮৩-৮৪ সালে নবম গ্রেডে ক্যাডারভুক্তির মাধ্যমে পদটি ‘ভেটেরিনারি সার্জন’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রায় ছয় দশক পরও উপজেলা পর্যায়ে একজন ভেটেরিনারি সার্জন দিয়ে পুরো উপজেলার প্রাণিচিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনার বাস্তবতা বদলায়নি।

শিক্ষার্থীদের দাবি, সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ নামে ৪৯২টি নতুন পদ সৃষ্টির বিষয়ে অর্থ বিভাগের সম্মতির খবর প্রকাশিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে আরও ২৪৬টি পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

তবে নতুন পদ সৃষ্টির উদ্যোগকে স্বাগত জানালেও এর গ্রেড, নিয়োগের যোগ্যতা ও পেশাগত কাঠামো স্পষ্টভাবে নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের আশঙ্কা, ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের দীর্ঘমেয়াদি ক্লিনিক্যাল ও একাডেমিক শিক্ষার স্বতন্ত্রতা বিবেচনায় না নিয়ে পদ কাঠামো তৈরি করা হলে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব বণ্টনে জটিলতা সৃষ্টি হতে পারে।

মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো—

১. ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদটি নবম গ্রেডে উন্নীত করে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে।

২. ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতির মাধ্যমে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ ভবিষ্যতে রাখা যাবে না।

৩. প্রাণিসম্পদ খাতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃষ্টি এবং এসব পদে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে।

শান্তিপূর্ণ মানববন্ধনে শিক্ষার্থীরা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

বিডি-প্রতিদিন/এমএল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..