1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার ও জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সম্মুখস্থ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ছিনতাই বা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে অবস্থান করছে—এমন তথ্য পায় পুলিশ। পরে তথ্যের সত্যতা যাচাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুখালী পুলিশ ক্যাম্পের নাইট পার্টি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি পুরাতন পিস্তল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্রটি আইনানুগভাবে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি, চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..