1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১ পলাতক তিন আসামি; জব্দ প্রাইভেটকার ও স্মার্টফোন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, তল্লাশির সময় প্রাইভেটকারটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রী মো. এরফানকে আটক করা হয়। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার বাসিন্দা।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও তিনজনকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন—টেকনাফের সাবরাং সিকদারপাড়া এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।
আটক ব্যক্তি, পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..