1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১১০৭

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত
১১০

স্বাস্থ্য লাইফ স্টাইল ডেস্ক

দেশে হামের প্রকোপ দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের তীব্র উপসর্গ নিয়ে আরও ৫টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ১০৭ জন শিশু।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত সাড়ে তিন মাস ধরে দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে সর্বমোট ৭২৯টি শিশু।

এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ জন। আর বাকি ৬৩৬টি শিশুর মৃত্যু হয়েছে হামের তীব্র লক্ষণ ও জটিলতা নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত এক দিনে নতুন করে আক্রান্ত ১ হাজার ১০৭টি শিশুকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। শিশুদের এই মৃত্যুর মিছিল থামাতে ও সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে টিকাদানসহ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..