মাইদুল ইসলাম:
জেলা প্রতিনিধি নীলফামারীঃ নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ
চেয়ারম্যান শাহিদ মাহমুদ। মঙ্গলবার
(০৪/আগস্ট/২০২৬ইং) দুপুর ১২টার দিকে রংপুর জেলা কারাগার থেকে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। পরে পুলিশ নিরাপত্তায় দুপুর ২ টা ৩০ মিনিটে নীলফামারী শহরের ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে আবার রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন,”মায়ের জানাজায় অংশগ্রহণ করতে তাকে পাঁচ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। শহর জুড়ে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রসঙ্গত ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যা মামলাসহ পাঁচটি মামলার আসামি শাহিদ মাহমুদ। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতের রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।