1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

চাটখিল উপজেলার নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত
৫৬

চাটখিল উপজেলা প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টায় চাটখিল উপজেলার ০৭ নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড পূর্ব নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণে অনিয়ম।

 

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস গত ২৭ জুলাই বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে পুনঃতফসিল ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় অত্র বিদ্যালয়ের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় এতে আবু তালেব জুয়েল, যুবলীগ নেতা, মোঃ সহিদুল ইসলাম, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইউনিয়ন কমিটি রানিং, মানিক লাল দেব নাথ, আওয়ামী লীগ এর কর্মী এই তিনজন ও অন্যান্য কে নিয়ে অত্র স্কুলের প্রধান শিক্ষক ও মোঃ সাইফুল ইসলাম (বিএনপির সমর্থক 0৫ ই আগস্ট-২০২৪ ইং এর পরে) যোগসাজশে গোপনে ফরম ক্রয় করে নিষিদ্ধ সংগঠনের লোকজনকে অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে রাখার চেষ্টা করেন। এতে তৃণমূল বিএনপির নেতা কর্মীদের স্থক্ষেপে চাটখিল উপজেলা নিবার্হী অফিসার ও শিক্ষা অফিসার এর বরাবর মোঃ মানিক হোসেন, সাবেক উপজেলা যুবদলের সদস্য, লিখিত অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে ১৮ আগস্ট, ২০২৪ ইং পুনঃ তফসিল ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার। অত্র স্কুলে পুনরায় কমিটির জন্য মনোনয়ন ফরম বিক্রি করার ঘোষণা করা হলে একই কায়দায় নিষিদ্ধ সংগঠনের অভিযোগকৃত ব্যক্তিবর্গদের পক্ষ হয়ে মোঃ সাইফুল ইসলামের অপচেষ্টা (বিএনপির সমর্থক ০৫ ই আগস্ট-২০২৪ ইং এর পরে) ফরম ক্রয় করেন এবং গোপনে আঁতাত করে প্রক্সি (Proxy) স্বাক্ষর (নকল সাইন) দিয়ে আবার ফরম দাখিলের চেষ্টা করেন এবং প্রধান শিক্ষককে হুমকি দামকি দেন নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীগণ। এতে স্থানীয় তৃণমূল পর্যায়ে বিএনপির নেতৃস্থানীয় সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যা প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে করে স্থানীয় বিএনপির নেতা চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বিপুল ইসলাম পাটোয়ারী বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালায় যা যুগ যুগান্তর কে তিনি জানিয়েছেন, সত্য তুলে ধরার জন্য। সাইফুল ইসলাম (০৫ ই আগস্ট-২০২৪ ইং এর পরে বিএনপি সমর্থক) ও বিএনপি’র একজন নেতার শেল্টারে আওয়ামী লীগ কে পূর্ণবাসন এর চেষ্টা করছেন। যারা নিষিদ্ধ সংগঠনের পক্ষ হয়ে কাজ করছেন তাদেরকে তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে নিয়ে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন। তারা আরো জানান অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১৭ বছর নিময় বর্হিভূত একচেটিয়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নিজেদের লোকজন দিয়ে অত্র বিদ্যায়লয়ের শিক্ষার বেহাল দশা করে রেখেছেন যা থেকে অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও শিক্ষার্থীগন মুক্তি চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..