1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশিতে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার বাদ ফজর জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরী (র.)-এর মাজার জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে বিশ্ব জাকের মঞ্জিলে এ কেন্দ্রীয় অনুষ্ঠানের সূচনা হয়।

সকালে বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দরুদ শরীফ পাঠের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “দেশকে ঘিরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে গভীর ষড়যন্ত্র চলছে। মধ্যপ্রাচ্যের মতো এই অঞ্চলকেও খণ্ড-বিখণ্ড করার পায়তারা চালানো হচ্ছে।” এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের আপামর জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী দোয়া-আজকার, জিকির এবং অন্যান্য দলীয় কর্মসূচির মধ্য দিয়ে জাকের পার্টির এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..