1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত
৬২

মোঃ মোহন মিয়া

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০ টায় । নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৫৩ সংলগ্ন বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে মমিনপাড়া নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজিবি’র ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তাইফুর হাসান মাহমুদ , এএসসি সাথে মেজর কাজী আসিফ আহমেদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৯৩ বিএসএফের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সিং। সৌজন্য সাক্ষাতে উভয় কমান্ডার কুশলাদী বিনিময় আলোচনা করেন।

বিজিবি পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতে সীমান্তে কোনো প্রকার পুশ-ইন না করে নাম ঠিকানা যাচাই করতঃ পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা। সীমান্তে নিরীহ নিরস্ত্র ব্যক্তিদের উপর যাতে বিএসএফ ফায়ার না করে এবং বিজিবি চোরাচালান প্রতিরোধের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার মাধ্যমে মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম/অনুপ্রবেশ রোধে একে অপরকে সহযোগিতা প্রদান করার বিষয়ে আলোচনা করার বিষয়ে জানানো হয়। এসময় বিএসএফ কমান্ড্যান্ট বলেন, বাংলাদেশী চোরাকারবারি কর্তৃক কাঁটাতারের বেড়া কর্তন না করা এবং চোরাচালান প্রতিরোধের বিষয়ে অধিক গুরুত্ব সহকারে আলোচনা সহ যে কোন পরিস্থিতিতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে সুসম্পর্ক বজায় থাকে সে বিষয়ে দৃষ্টি রাখার বিষয়ে উভয় কমান্ডার সহমত পোষন করেন। ঘন্টাব্যাপী শান্তিপূর্ণভাবে উক্ত সৌজন্য সাক্ষাত সকাল সাড়ে ১১ টায় সমাপ্ত হলে বিএসএফ প্রতিনিধি দল নিজ দেশের উদ্দেশ্যে প্রত্যাগমন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..