1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে অনূর্ধ্ব ১৯ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত
১০৭
মৌলভীবাজার প্রতিনিধি।।
মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত অনূর্ধ্ব–১৯ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ২৩ মে শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হয়েছে।
উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলায় সদর দল শ্রীমঙ্গল দলকে ৪–২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে উভয় দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রশাসক, মৌলভীবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মামুনুর রহমান, সিভিল সার্জন, মৌলভীবাজার এবং  আসিফ মহিউদ্দিন, পিপিএম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), মৌলভীবাজার।
সভাপতিত্ব করেন  মোঃ মজিবুর রহমান পাটওয়ারী, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেট।
অনুষ্ঠান শেষে বিজয়ী সদর দল ও রানারআপ শ্রীমঙ্গল দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটি আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এবং সহযোগিতায় ছিল জেলা প্রশাসন, মৌলভীবাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..