1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

মনিরামপুরে ইসলামী ব্যাংকের শাখায় দু*র্ধর্ষ চু*রি, সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে চো*রেরা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মনিরামপুর (যশোর)
প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দু*র্ধর্ষ চু*রির ঘটনা ঘটেছে। ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে অ*জ্ঞাত চো*রেরা ব্যাংকের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ ও ড্রয়ার ভাংচুর করে নগদ অর্থ, একটি ট্যাব ও মোবাইল ফোন নিয়ে গেছে। একই সঙ্গে নিরাপত্তার জন্য স্থাপন করা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে তারা।

ব্যাংক সূত্রে জানা যায়, চো*রে*রা ব্যাংকের বিভিন্ন কক্ষ ও ড্রয়ার ভাংচুর করেছে। সিন্দুক ভাঙার চেষ্টা করেছে সেটি খুলতে পারেনি। ড্রয়ার থেকে নগদ অর্থ, একটি ট্যাব ও মোবাইল ফোন নিয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় এক লাখ টাকার মতো ক্ষ*য়*ক্ষ*তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে ক্ষ*য়*ক্ষ*তির প্রকৃত পরিমাণ জানা যাবে।
ব্যাংকের ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করেছে।

চু*রির খবর পেয়ে মনিরামপুর থানার এসআই মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ব্যাংকের প্রবেশপথ, কাটা তালা ও ভেতরের বিভিন্ন স্থান পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যাওয়ায় চু*রি*র গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ হারানোর আ*শ*ঙ্কা তৈরি হয়েছে। এতে ব্যাংকের নিরাপত্তা নিয়েও স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চো*র*দের শ*না*ক্ত করতে আশপাশের এলাকা ও বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..