মনিরামপুর(যশোর)
প্রতিনিধি
যশোরের মনিরামপুরে অ*বৈ*ধ*ভাবে আমদানি করা ভারতীয় সিল্কের ৬৭ পিস শাড়িসহ ছামেনা বেগম (৪৫) নামে এক নারীকে আ*ট*ক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ।
১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের কালিবাড়ি বাজারের মাহেন্দ্র স্ট্যান্ড এলাকায় আব্দুর রহমান পাপ্পুর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আ*ট*ক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই রাসেল আহমেদ, এএসআই শাহাজাহান বিশ্বাসসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ছামেনা বেগমকে আটক করে তার কাছ থেকে ৬৭ পিস ভারতীয় সিল্কের শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক ছামেনা বেগম সাতক্ষীরা জেলার পাথরঘাটা গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী ও মৃত জনাব আলীর মেয়ে।
এ ঘটনায় নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।