1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রেজুখাল চেকপোস্টে ৫২ হাজার ইয়াবাসহ দুইজন আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা এবং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে অভিযান দুটি পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রেজুখাল চেকপোস্টে বিজিডি-১০৮৩ ‘ডগ জন’ নামের জার্মান শেফার্ড কুকুরের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের এয়ার ক্লিনারের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. আয়াজ (৩০)কে আটক করা হয়। তিনি টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে একই চেকপোস্টে ডগ জনের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার ব্যাটারির ভেতর থেকে আরও ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশাচালক মো. ফয়সাল (২২)কে আটক করা হয়। তিনি টেকনাফের জাদিমুরা এলাকার বাসিন্দা।
অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি বাটনফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবা ও জব্দ মালামালসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..