1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

হরিরামপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সংগঠক ও আত্মকর্মীদের পুরস্কার প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকারত্ব দূরীকরণে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সংগঠক ও আত্মকর্মীদের মাঝে পুরস্কার এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..