1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

আবহমান গ্রাম-বাংলার গ্রামীণ জনপদে বর্ষকালে ডিঙি নৌকা তৈরির হিড়িক পড়েছে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পঠিত

মির্জা আব্দুর রব বুলবুল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ-বাংলাদেশের সর্বত্র
বর্ষাকালে নদ-নদী, খাল-বিল বন্যার পানিতে প্লাবিত হয়। এটা গ্রাম-বাংলার
চিরায়িত রূপ। বর্ষাকালে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ জনপদে উৎসবমূখর
পরিবেশে ডিঙি ও ছোট নৌকা তৈরির হিড়িক পড়ে যায়। বাংলাদেশ ছয়ঋতুর দেশ
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত শীত ও বসন্ত। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল কিন্তু জলবায়ূ
পরিবর্তনের ফলে সঠিক সময়ে এখন বন্যার পানি আগের মত নদ, নদী, খাল ও বিলে
আসেনা। আবহমান গ্রাম-বাংলায় প্রতিবছর বর্ষা আসার পূর্বে গ্রামীণ জনপদে
পুরাতন নৌকা মেরামত ও নতূন নৌকা তৈরির হিড়িক পড়ে। এ সময়ে নৌকা তৈরির
কারিগরদের ব্যস্ততাও বেড়ে যায়। নৌকা তৈরির ভরা মৌসুমে কাজ বাদ রেখে তাদের দম
ফেলানোর সময় নেই। বর্ষা মৌসুমে আবহমান গ্রাম-বাংলার গ্রামীণ জনপদের
অধিকাংশ এলাকা বন্যার পানিতে থৈ থৈ করে। গ্রাম-বাংলার গ্রামীণ জনপদের সকল
রাস্তা-ঘাট, নদ, নদী, খাল-বিল বন্যার পানিতে ভরপুর থাকে। বর্ষাকালে গ্রাম-বাংলার
মৎস্যজীবিরা মাছ ধরার কাজে ও সাধারণ জনগন যাতায়াত করার জন্য ছোট-বড় নৌকা
ব্যবহার করে। এছাড়া গরু-মহিষ ও ছাগল-ভেড়ার ঘাস থেকে শুরু করে সব কাজকর্ম ও
জীবন হয়ে ওঠে নৌকাময়। বর্ষা মৌসুম আসলে গ্রাম-বাংলার গ্রামীণ জনপদে
নৌকার কদর বেড়ে যায়। বাংলাদেশে হাজার হাজার পরিবার রয়েছে কাঠমিস্ত্রি পেশার
সাথে সম্পৃক্ত। তাদের জীবন জীবিকার একমাত্র পথ। গ্রাম-বাংলার গ্রামীণ জনপদে সকল
কাঠমিস্ত্রিগণ বর্ষা মৌসুম শুরুর আগ থেকে নৌকা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ে।
বছরের বাকি সময় তারা চেয়ার-টেবিল, দরজা-জানালা প্রভৃতি তৈরি করে জীবিকা
নির্বাহ করে। সরেজমিনে তথ্য অনুসন্ধানে গেলে কথা হয় নৌকা তৈরির কারিগর শ্রী
সুভাষ চন্দ্র এর সাথে তিনি বলেন ৩০ বছর যাবৎ সে কাঠের কাজ করছেন এটা তার
জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন বলে জানান। আবহমান গ্রাম-বাংলার গ্রামীণ
জনপদে বর্ষা মৌসুমে একটি নৌকা ১৫০০/- টাকা থেকে ৮০০০/-টাকায় বিক্রি হয়
বলে কাঠমিস্ত্রিগণ জানান। কাঠমিস্ত্রিগণ জানান যে, তারা কিছু নৌকা
গ্রামীণ জনপদের হাট-বাজারগুলোতে বিক্রি করেন। এছাড়া আশেপাশের বিভিন্ন
এলাকা থেকে মানুষ এসে তাদের কাছ থেকে নৌকা কিনে যায়। চলতি বছরে বন্যার
পানি দেরিতে আসায় নৌকা বিক্রি কম হচ্ছে বলে কাঠমিস্ত্রিগণ জানান।
#২৫.০৮.২০২৬ ইং
মির্জা আব্দুর রব বুলবুল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোবাইল নং-০১৭১১-
০২৯৪১৯।
ছবি সংযুক্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..