1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

আলমডাঙ্গা জমিতে সার দিতে গিয়ে নিখোঁজ কৃষক, পরদিন মিললো ‘শিয়ালে খাওয়া’ মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি
নিখোঁজের একদিন পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ওসমানপুরে মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকালে আলমডাঙ্গা ওসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসেম আলী (৫৫) আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর বিশ্বাসপাড়ার মৃত রস্তম মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৩ জুলাই) বিকেলে হাসেম আলী বাড়ির পাশে কাটাখালী মাঠে নিজের ফসলি জমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বের হন। তবে রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনেরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার সকালে স্থানীয় লোকজন কাটাখালী মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়।

নিহতের স্ত্রী তাহমিনা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে সার দিতে মাঠে যাওয়ার পর আর ফিরে আসেননি। সকালে মাঠে গিয়ে দেখি উনার মরদেহ পড়ে আছে।

উদ্ধার করা মরদেহের পেট ও উরুতে বেশ কিছু ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের শরীরের সেই স্থানগুলোর মাংস শিয়ালে খেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, সকাল ১০টার দিকে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এটি দুর্ঘটনা, বন্য প্রাণীর হামলা নাকি অন্য কোনো ঘটনা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..