1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকায় ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন—উখিয়ার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং এফডিএমএন ক্যাম্প-১৫-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের দক্ষিণ পাশের বেড়িতে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা নুর ইসলাম ও হারেসকে আটক করেন।
পরে তাদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..