1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ওয়ারেন্টভুক্ত আসামি তাহের আহমদ চৌধুরীকে খুঁজছে পুলিশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগরের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য এবং সিলেট মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আহমদ চৌধুরীকে খুঁজছে পুলিশ।

শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ—এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তাহের আহমদ চৌধুরীকে নিয়ে বিভিন্ন অভিযোগ ও মামলার তথ্য উল্লেখ করা হয়েছে।

ওই পোস্টে দাবি করা হয়, ৫ আগস্ট তিনি দেশে অবস্থান করছিলেন এবং ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, তাহের আহমদ চৌধুরীর বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা নং-২১, জিআর ৫০২/২০২৪ এবং কোতোয়ালি থানার মামলা নং-৩১, জিআর ৪৩০/২০২৪ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..