1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

কক্সবাজারে হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত
৩৯

কক্সবাজার প্রতিনিধি,

হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ।

আটকরা হলেন— টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা (২৭) ও তার স্বামী জাগির হোসেন (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ থেকে সিএনজিযোগে কক্সবাজারে আসা ওই স্বামী-স্ত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

ওসি আরও জানান, আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..