1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের ঢাল থেকে মানবদেহের দুটি খণ্ডিত হাত উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত
৩২

মোঃ আব্দুল রহমান

রাজধানীর কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের ব্রিজ সংলগ্ন শহীদ নগর বৌ-বাজারের বিপরীত পাশে বাবুবাজার থেকে গাবতলীগামী বেড়িবাঁধের পশ্চিম ঢাল থেকে দুটি খণ্ডিত পচনশীল হাত উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরের দিকে হাত দুটির অংশ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল জানান, শনিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পচনশীল হাত উদ্ধার করে ঢামেক মর্গে পাঠিয়েছেন।

উদ্ধার হওয়া হাতের একটির পাঁচটি আঙুলসহ পুরো অংশটি কাদামাখা এবং অর্ধগলিত ও পোকা ধরা অবস্থায় পাওয়া যায়।

খণ্ডিত হাত দুটি একই ব্যক্তির কিনা তা জানতে ডিএনএ প্রোফাইলের নমুনা সংগ্রহ করার জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..