1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন

কুমিল্লার লালমাইয়ে কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

লালমাই প্রতিনিধি:
লালমাই উপজেলায় কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস প্রশিক্ষকদের বিভিন্ন কার্যক্রম, সমস্যা-সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মজুমদার, কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মো. জয়নাল আবেদীন জয়, সংগীত শিক্ষক বাউল তাহমিনা, বাউল রাসেল দেওয়ান, জেন্ডার প্রমোটার শিক্ষক রিনা আক্তার ও সাহেলা বেগমসহ উপজেলার ৮টি কিশোর-কিশোরী ক্লাবের সকল শিক্ষক-শিক্ষিকা।
সভায় ইউএনও সুব্রত বিশ্বাস দাস কিশোর-কিশোরীদের দক্ষতা, নেতৃত্ব, সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
উল্লেখ্য, লালমাই উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ৮টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাবে ২০ জন ছাত্রী ও ১০ জন ছাত্র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তাদের প্রশিক্ষণের জন্য একজন জেন্ডার প্রমোটার, একজন সংগীত শিক্ষক এবং একজন আবৃত্তি শিক্ষক দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে কারাতে প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..