1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা চালক: পুলিশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্কুলছাত্রী (১৫) হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাইয়ের পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন লাশের পাশেই একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে তার মরদেহ যশোর সদর উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে মাতম শুরু হয়। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..