কুমিল্লা ব্যুরো,
কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ২৩ সদস্যের একটি কর্মতৎপর আহ্বায়ক উপকমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে বিশিষ্ট সংগীতশিল্পী ও কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ পল্লবকে আহ্বায়ক, মো. মাসুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. জসীম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি ডা. আফশান আনিস ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের নির্দেশনায় দলের দফতর সম্পাদক ইফতেখার উদ্দিন রাজেশ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে নবনিযুক্ত দায়িত্বশীলদের হাতে কমিটির অনুমোদনপত্র তুলে দেওয়া হয়।
সোমবার (২৪ আগস্ট) রাতে কুমিল্লা মহানগর জাসাসের ঝাউতলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়।
নবগঠিত আহ্বায়ক উপকমিটির নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কুমিল্লা মহানগর জাসাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।