1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লা সীমান্তে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একাধিক টহল দল এই আভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকায় পৃথক এসব অভিযান চালানো হয়।

অভিযানে আখাউড়া, কসবা, চণ্ডীদার, খাদলা, সালদা নদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যেরা অংশ নেন।

অভিযানকালে বিজিবি সদস্যরা ভারতীয় বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ফুচকা, বাজি, তালা, বিপুল পরিমাণ অবৈধ মদ ও গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেন। তবে এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা, পুশইন প্রতিরোধ, মাদক এবং সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..