1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

কোন চরিত্রে জানেন? ‘আওয়ারাপান ২’-এ আছেন পরেশ রাওয়ালের ছেলে,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত
১৮

বিনোদন ডেস্ক :.

‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল দিয়ে ১৯ বছর পর দুর্দান্ত কামব্যাক ইমরান হাশমির। গুরুত্বপূর্ণ চরিত্রে খুশি করেছেন দিশা পাটানি, শাবানা আজমিরা। জানেন কি এ ছবিতে অভিনয় করেছেন পরেশ রাওয়ালের ছেলেও! বাবার মতোই চরিত্রাভিনেতা হিসেবে দেখা গেছে তাকে।

‘আওয়ারাপান ২’ দেখতে গিয়ে ভোগান্তির শিকার দর্শক
নিশ্চয়ই কপাল কুঁচকে জানতে ইচ্ছে করছে, কোন চরিত্রে দেখা গেছে হেরাফেরির অভিনেতার ছেলেকে? ছবিটি যারা দেখেছেন তাদের সিকান্দারকে মনে থাকার কথা। জারা ও জোরাওয়ারের বিশেষ চাহিদাসম্পন্ন ভাই। ওই সিকান্দাররূপী অনিরুদ্ধ রাওয়াল-ই পরেশের ছেলে।

পর্দায় অনিরুদ্ধের এমন উপস্থিতি দিশা-হাশমিদের মাঝেও আলাদাভাবে নজরে পড়েছে দর্শকের। ফলে প্রশংসার ঝুলিও ফুলেফেপে উঠেছে তার। সেইসঙ্গে অনিরুদ্ধ যে দক্ষ অভিনেতা পরেশের যোগ্য উত্তরসূরী সেটিও মনে করছেন অনেকে।

মুক্তির আগে থেকেই ছবিটির জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শক। মুক্তির পর হুমড়ি খেয়ে পড়েন তারা। ফলে মুক্তির প্রথম ৩ দিনে ১০০ কোটি রুপির বেশি তুলে নেয় সিনেমটি। এরমধ্যে ভারত থেকেই আয় করে ৮১ কোটি ৭৫ লাখ রুপি। যা এখনও অব্যহত আছে।

বক্স অফিসে শুধু সাফল্যই ধরে রাখেনি ‘আওয়ারাপান ২’। টেক্কা দিয়ে পেছনে ফেলেছে সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’কেও। মুক্তির প্রথম চারদিনে সানির ছবি যেখানে ২৮.৫০ কোটি পকেটে তুলেছে সেখানে ইমরানের ছবি শুধু ভারত থেকেই হাঁকিয়েছে সেঞ্চুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..