1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

খোকসা জানিপুর বালিকা বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ছাত্রীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিলেন খোকসা থানার ওসি।
কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সচেতনতামূলক আলোচনায় ছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন।
আলোচনায় ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয়। পাশাপাশি কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে পরিবারের সদস্য, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আলোচনা ছাত্রীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..