1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

গাজীপুরে বিপুল বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার, গাড়ি জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত
১১

গাজীপুর জেলা প্রতিনিধি,

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে আনুমানিক প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যমানের ১৩৯.৫ লিটার বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন— শেরপুরের পলাশীকুড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ফয়সাল আহমেদ (২২) ও গোপালগঞ্জের বাগঝাপা সাজাইল গ্রামের মোসলেম শেখের ছেলে হৃদয় শেখ (৩৪)।

র‌্যাব কর্মকর্তা বলেন, সোমবার (২০ জুলাই) র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেক পোস্ট পরিচালনা করে মাদক কারবারি ফয়সাল আহমেদ ও হৃদয় শেখকে গ্রেফতার করে।

 

এসময় তাদের হেফাজত থেকে ১৩৯.৫ লিটার বিদেশি মদ, নগদ ১০৫০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..