1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

চাকরির প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ‌১

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত
২৫

মোঃফরিদ বাবুল

চাকরির আশ্বাস দিয়ে খাগড়াছড়ির এক নারীকে চট্টগ্রামে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ম্রাচাই মারমা নামে এক যুবককে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (১৩ জুন) খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়ইতলী এলাকার বাসিন্দা ম্রাচাই মারমা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে একই উপজেলার এক নারীকে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় নিয়ে যান। সেখানে একটি বাসায় অবস্থানকালে অভিযুক্তসহ আরও চার ব্যক্তি মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী ওই নারী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে আইনগত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ম্রাচাই মারমাকে আটক করে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বিকেল চারটার দিকে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলা রেকর্ড হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, অভিযোগে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..