1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর বৈধ টোল আদায়ে বাধার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চেয়ে ইজারাদারদের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

তাহের আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট থেকে মন্নান ঘাট হয়ে গজারিয়া পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন বৈধ ইজারার মাধ্যমে টোল আদায় কার্যক্রম পরিচালনায় বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদার জিয়াউর রহমান জিয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইজারাদাররা জানান, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল তাঁদের বৈধ টোল আদায় কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছে। পাশাপাশি ইজারা রশিদ ছাড়াই অবৈধভাবে টাকা আদায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া সরকারি বরাদ্দকৃত বিলবোর্ড ভাঙচুর এবং নিয়োগকৃত কালেক্টরদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তাঁরা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে গত ১৭ নভেম্বর থেকে পুনরায় বৈধ টোল আদায় কার্যক্রম শুরু করেন তাঁরা। তবে কার্যক্রম শুরুর পর থেকেই কিছু স্বার্থান্বেষী ব্যক্তির নেতৃত্বে কালেক্টরদের টোল আদায়ে বাধা ও নানাভাবে হয়রানি করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৫ নভেম্বর) তাঁদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে একটি মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ করেন ইজারাদাররা। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে ইজারাদাররা বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারি নিয়মনীতি অনুসরণ করেই ইজারাকৃত কার্যক্রম পরিচালনা করতে চান। কোনো বেআইনি কর্মকাণ্ডে তাঁরা জড়িত হতে চান না। তাই বৈধভাবে পরিচালিত সরকারি রাজস্ব আদায় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

এ সময় তাঁরা পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ইজারা রশিদ ছাড়া অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বৈধ টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হুমকি-হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং টোল আদায় কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..