কিশোরগঞ্জ প্রতিনিধি
অদ্য ০৫ আগস্ট ২০২৬ তারিখ কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় জুলাই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের সুস্থতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
পরবর্তীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজহারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কিশোরগঞ্জ; জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান, প্রশাসক, জেলা পরিষদ, কিশোরগঞ্জ; প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ, অধ্যক্ষ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ; এবং ডা. মোঃ নাজমুল করিম, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত), কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সোহানা নাসরিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব জেবুন নাহার শাম্মী, উপপরিচালক, স্থানীয় সরকার; জনাব মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক); জনাব জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি);জনাব মোঃ এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ; জনাব মোঃ কামরুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, কিশোরগঞ্জ। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের অসামান্য আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল একটি ঐতিহাসিক স্মৃতি নয়; বরং ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা পর্ব শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসন, কিশোরগঞ্জের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।