1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ময়থা চরপাড়া এলাকায় ছাগল খেতে যাওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় স্বপনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত
২৯

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ময়থা চরপাড়া এলাকায় ছাগল খেতে যাওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় স্বপনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ছাগল অন্যের জমিতে খেতে যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বপনের পরিবারের সদস্যরা ওই গৃহবধূর ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। এতে তার একটি হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
আহত গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..