তানিয়া ইসলাম ঝিনক
টাঙ্গাইলের বিশ্বাস বেতকা এলাকায় মধ্যবয়সী এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাজমা আলম নাজু (৫১) ওই এলাকার বাসিন্দা ও শফিউল আলম শাহীনের স্ত্রী। রোববার দুপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, নিজ বাড়িতে নাজমা আলম নাজুকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।”
পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত চলছে।