1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে নেশা জাতীয় এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত
১৯

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ১২৫ বোতল নেশা জাতীয় “এসকাফ সিরাপ” সহ দুই জন মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো গাইবান্ধা জেলার মোঃ হাসিম বাবু (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলার মোঃ সিয়াম (২০)।

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানার গোলচত্তরে সিরাজগঞ্জ-ঢাকাগামী মহাসড়কে মোটরসাইকেল তল্লাশী করে উক্ত কারবারিদের আটক করে। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য “এসকাফ সিরাপ” থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক কারবারিদের দেওয়া তথ্য ও দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১২৫ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য “এসকাফ সিরাপ” উদ্ধারসহ বহনে ব্যবহৃত মোটর সাইকেল, ১ টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত কারবারিরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য “এসকাফ সিরাপ” সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানায় আলামতসহ মাদক কারবারিদের হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..