1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

টাঙ্গাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত
২৬

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে কাজ করে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান এবং টাঙ্গাইল ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..