1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ঠাঁকুরগাও ঐক্যের অভাবে অনেক সাংবাদিক ওয়েজবোর্ডে বেতন পান না: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২ বার পঠিত

ঠাঁকুরগাও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- প্রতিনিধি
সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেই অনেকে ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন পান না বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন বাংলাদেশে সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ‘দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

 

 

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। সাগর-রুনি হত্যা মামলার রহস্য আজও উদঘাটন হয়নি।’

সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক মানিক মিয়া মন্ত্রী না হয়েও মন্ত্রী তৈরি করেছেন। সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা রয়েছে।’

 

আরও পড়ুন: খাল খননে অনিয়ম ঠেকাতে কঠোর নির্দেশ, সজাগ থাকতে বললেন এলজিআরডি মন্ত্রী
তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সংবাদ প্রকাশের আগে অবশ্যই অভিযুক্ত বা বিপরীত পক্ষের বক্তব্য নেওয়া উচিত।’ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রচুর পড়াশোনার আহ্বানও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেই অনেকেই ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন পান না।’
বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে।’

আরও পড়ুন: সরকারের লক্ষ্য অসাম্প্রদায়িক ও কল্যাণকর রাষ্ট্র গড়া: এলজিআরডি মন্ত্রী
এ সময় তিনি সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করা হবে।’ পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সহায়ক ইতিবাচক সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..