1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

টাঙ্গাইল এর ৩টি আলাদা অভিযানে ৩ জন গ্রেফতার; তাদের বিরুদ্ধে ৩ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অপহরণ এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত
১৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : তানিয়া ইসলাম

 

এজাহারের বিবরণে জানা যায় যে, ধৃত অভিযুক্ত বাদীর বাড়ীর পাশে নানা বাড়ীতে বেড়াতে আসে। গত ৮ জুন সকালে ভিকটিমকে তার চাচাত বোন খেলার কথা বলে অভিযুক্তের নানা বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে খেলাধুলার একপর্যায়ে সিয়াম ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১৩ জুন দেলদুয়ার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৩)।

র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২৬খ্রি. সন্ধ্যা অনুমান ১৯১০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানার মডেল মসজিদ সংলগ্ন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত সিয়াম ওরফে বাবু ওরফে শুভ (১৮), থানা-সদর, জেলা-টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযান-২: ধর্ষণ

এজাহারের বিবরণে জানা যায় যে, ভিকটিম (১৬) স্থানীয় স্কুলে ১০ম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে ধৃত অভিযুক্ত প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরণের লোভ লালসা দেখিয়ে ভিকটিমকে তার প্রেমের ফাঁদে ফেলে। এরই প্রেক্ষিতে, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত অনুমান ২১০০ ঘটিকায় বাদী বাড়ীতে না থাকার সুবাদে ধৃত অভিযুক্ত মোঃ সাদিকুল ভিকটিমের ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের নানি টাঙ্গাইল জেলার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ- ০২ মার্চ ২০২৬খ্রি.,ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ রুজু করা হয়।

একই কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২৬খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮৪০ ঘটিকায় র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর, ঢাকা ক্যাম্পের সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক মুল অভিযুক্ত মোঃ সাদিকুল (১৯), থানা-সদর, জেলা-টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযান-৩: অপহরণসহ ধর্ষণ

এজাহারের বিবরণে জানা যায় যে, ভিকটিম কলেজ পড়ুয়া ছাত্রী, আসা যাওয়ার পথে ধৃত অভিযুক্ত ভিকটিমকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতঃ। ভিকটিম ধৃত অভিযুক্তের প্রস্তাবে রাজি না হলে ভিকটিমকে অপহরণ করে ধর্ষণ করার হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে, গত ০৪ মে ২০২৬ খ্রি. দুপুর অনুমান ১৩০০ ঘটিকায় ভিকটিম নিজের ব্যবহারের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য বাড়ী থেকে বের হয়ে স্থানীয় বাজারে যাওয়ার পথে ধৃত অভিযুক্ত সহযোগীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক মাইক্রো বাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অভিযুক্ত অজ্ঞাত স্থানে রেখে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল টাঙ্গাইলে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদাশে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, যার মামলা নং-২০, তারিখ: ১৪/০৫/২০২৬খ্রি.।

একই কোম্পানির আভিযানিক দল ২২ জুলাই ২০২৬খ্রিঃ রাত অনুমান ২২৫০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার রাজাবাড়ী নিচান্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে নাগরপুর থানার অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান অভিযুক্ত মোঃ রাজিব (৩৭), থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..