1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের বুক সমান পানি পেরিয়ে মরদেহ কবরস্থানে দাফন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৫

ঠাকুরগাঁও প্রতিনিধি
হরিপুর উপজেলার টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যেই বার্ধক্যজনিত কারণে মারা যান মফিজান বেগম নামে এক বৃদ্ধা। দাফনের জন্য মরদেহ কবরস্থানে নেওয়ার সময় দেখা দেয় চরম দুর্ভোগ।

কবরস্থানে যাওয়ার প্রধান প্রবেশপথটি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কোনো বিকল্প পথ পাননি স্বজনরা। শেষ পর্যন্ত বুক সমান পানি পেরিয়ে কাঁধে মরদেহ নিয়ে কবরস্থানে পৌঁছে দাফন সম্পন্ন করেন সন্তান ও স্বজনরা।
ঘটনাটি ঘঠেছে শুক্রবার বিকেলে হরিপুর উপজেলার ফালডাঙ্গী গ্রামে ঘটে।

হৃদয়স্পর্শী এ দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

এলাকাবাসীরা বলছেন, একটি মরদেহ দাফন করতেও যখন বুক সমান পানি পেরোতে হয়, তখন তা এলাকার নাজুক যোগাযোগ ব্যবস্থারই প্রতিচ্ছবি। তারা দ্রুত কবরস্থানে যাতায়াতের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..